কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি ২২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ৫:৩০ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন শশীদল ও খারেরা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ৬৪৮ পিস ভারতীয় শাড়ি এবং ৩ লাখ ৩৭ হাজার ৪০০ পিস আতশবাজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন সবসময় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩