কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. প্রিয়াঙ্কা
শেরপুরের চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ১১ মে সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তাদের সাথে ধান কাটায় শরিক হন।
ওইসময় ডা. প্রিয়াঙ্কা বলেন, আমাদের এই চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকরা রোদে-বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালী ধান ফলায় সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সাথে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
তিনি সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে খাল খননের সময় কৃষকদের ধানের যেন ক্ষতি না হয় সেসব বিষয় লক্ষ্য রেখে স্থানীয় কৃষকদের সাথে পরামর্শ করেন। এছাড়াও স্থানীয় কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায় এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজ সহ নানা প্রণোদনার বিষয়ে সংসদে কথা বলবেন বলে তিনি জানান।
ওইসময় সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩





