সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বাস ও অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন: শুধু দল করলেই ক্ষমতায় থাকা যায় না, জনগণের রাজনীতি করতে হবে: জহির উদ্দিন স্বপন

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।