নরসিংদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিককে ধর্ষণ

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

বুধবার (৩ জুন) রাতে সদর উপজেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের পৌলনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী (১৬) ওই ইউনিয়নের চৈতাব এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের শ্রমিক।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার দুইজনকে আসামী করে মাধবদী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাত্ক্ষণিক মাহবুব নামে এক আসামীকে গ্রেফতারও করেন।

গ্রেফতারকৃত মাহবুব (৩০) সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। 

আরও পড়ুন: মুক্তির পর আইভীর বাড়ির সামনে সিসিটিভি, নিরাপত্তা জোরদার পুলিশের

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরী কাজ শেষে বাড়ি ফেরার পথে পৌলনপুর গ্রামের মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ কথা আছে বলে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আগে থেকে ওৎপেতে থাকা একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে মাহাবুব সহ দুইজনে মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করেন।

এবিষয়ে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ধর্ষণের পর তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে টাকা দাবি করেন। পরে তিনি বাড়ি থেকে দুই হাজার টাকা এনে দিলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে তিনি জানান।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ঘটনায় অভিযুক্ত দুজনই এলাকায় মাদকাসক্ত হিসেবে সুপরিচিত। ছিনতাই, চুরি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অসংখ্য অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর পিতার দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করা হলেও  অপর আসামী মোশাররফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।