গাজীপুরে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরে মিছিল করেছে স্থানীয় নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতা-কর্মীর অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
আরও পড়ুন: আশ্বাসেই সীমাবদ্ধ উন্নয়ন: গলাচিপায় কাঁচা সড়কে বন্দি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
মিছিলে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামকে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মাসুমের নেতৃত্বে মিছিলটি জোড়পুকুরপাড় এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সম্পাদক নিয়াকত হোসেন লিটন, কাউলতিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শফিকুল আলম টিটু, যুবদল নেতা কবির হোসেন, আক্তার হোসেন, শফিক, মামুন পালোয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৪ জুন যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।





