বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার ১৬ লাখ ইয়াবা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১ হাজার ৪১৯টি শাড়ি, ৯ হাজার ৩৬৮টি তৈরি পোশাক, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, প্রায় ৪০ লাখ পিস আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা পাতা, ৬৫ হাজার ৭০০ পিস ব্লেড, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লা এবং ৯৬ হাজার ৪০২ কেজি জিরা।

এছাড়া জব্দ করা হয়েছে ৪০৫টি মোবাইল ফোন, ২ হাজার ৯৪০টি মোবাইল ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮ পিস মোবাইল যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১টি ইলেকট্রনিক সামগ্রী, ১৩ হাজার ৫৩টি চশমা, ২০ লাখের বেশি প্যাকেট বিভিন্ন খাদ্যসামগ্রী, ২ লাখ ৮৯ হাজার ৫০৮ পিস চকোলেট এবং ৪ হাজার ৬৯১ কেজি রসুন।

আরও পড়ুন: কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা, বিপুল পরিমাণ অবৈধ জাল-চাই জব্দ

অভিযানে ৭৪৫টি গরু-মহিষ, ২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/বাস, ১৩টি ট্রলি/মাইক্রোবাস, ৪০টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল বা ভ্যানও জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মে মাসে বিভিন্ন অভিযানে ১টি পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নান্দাইলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গত মাসে সীমান্তে মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজিবি। জব্দ করা হয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২ হাজার ৩৭টি ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা এবং ৫ লাখ ৫৮ হাজার ৫৯টি বোতল বিভিন্ন ধরনের সিরাপ।

এছাড়া ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়ি-সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১ হাজার ৯০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, ইয়াবাসহ বিভিন্ন মাদক ও চোরাচালান কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।