টুঙ্গিপাড়ায় মৌসুমী ফলের সমারোহ, জমে উঠেছে হাট-বাজার

Sadek Ali
শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ৩:১৭ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টুঙ্গিপাড়া উপজেলা জুড়ে এখন মৌসুমী ফলের রঙিন আয়োজন। গ্রামের বাগান থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই দেখা মিলছে দেশীয় নানা ফলের। আম, কাঁঠাল, লিচু, জাম, আনারসসহ বিভিন্ন ফলের সরবরাহ বাড়ায় বাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে ক্রেতাদের উপস্থিতিও।

স্থানীয় কৃষকদের বাগানে এ বছর ফলনের চিত্র সন্তোষজনক বলে জানা গেছে। ভোর থেকেই বাগান থেকে ফল সংগ্রহ করে বাজারে আনছেন চাষি ও ব্যবসায়ীরা। টাটকা ও সুস্বাদু ফল কিনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা, বিপুল পরিমাণ অবৈধ জাল-চাই জব্দ

ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে ফলের দাম কিছুটা বেশি থাকলেও সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসছে। অন্যদিকে কৃষকদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া বজায় থাকলে মৌসুমজুড়ে ভালো বিক্রি হবে এবং তারা ন্যায্য মূল্য পাবেন।

স্থানীয় সচেতন মহলের মতে, দেশীয় মৌসুমী ফল শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদেশি ফলের পরিবর্তে দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো সময়ের দাবি।

আরও পড়ুন: নান্দাইলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

টুঙ্গিপাড়ার মৌসুমী ফলের এই সমারোহ শুধু বাজারের বেচাকেনায় গতি আনেনি, বরং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। প্রকৃতির এই রঙিন উপহারকে ঘিরে এখন পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।