নাজিরপুরে বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন

Sanchoy Biswas
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নে রঘুনাথপুর (খেজুরতলা) বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বৃদ্ধাশ্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তিনি তাঁর বক্তব্যে অবহেলিত ও অসহায় বয়োবৃদ্ধদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সাফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো. আবু হাসান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, জেলা বিএনপির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বক্তারা সমাজে প্রবীণদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই বৃদ্ধাশ্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।