কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম
প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য এমপি শওকতুল ইসলাম। শনিবার (১৩ জুন) বিকেলে কুলাউড়া বনবিভাগের আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে এমপি কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
আরও পড়ুন: নদীর পাড় থেকে উদ্ধার হওয়া লাশের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সহকারী শিক্ষক সোহেল আহমদ, সংবাদকর্মী ও গার্লস গাইডের সদস্য প্রমুখ।
আরও পড়ুন: নরসিংদীতে সাংবাদিকের বাসায় দূর্ধর্ষ চুরি
কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ বলেন, সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুলাউড়ায় পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ পাওয়া গেছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপকারভোগীদের মধ্যে আগামী দুই মাসে পর্যায়ক্রমে বৃক্ষের চারা বিতরণ করা হবে।





