জয়পুরহাটে আর্জেন্টিনা প্রেমে বাড়ি রাঙালেন যুবক

Any Akter
মোঃ মনিরুজ্জামান মনির, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারাদেশের মতো জয়পুরহাটেও বইছে উন্মাদনার হাওয়া। তবে এই উন্মাদনাকে ভিন্ন মাত্রা দিয়েছেন মেহেদী হাসান নামের এক তরুণ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকে নিজের বাড়িকেই তিনি সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে।

আকাশি-সাদা রঙে রাঙানো বাড়িটি এখন এলাকায় এক বিশেষ আকর্ষণ। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাড়িটি এক নজর দেখতে। ছবি তুলছেন, ভিডিও করছেন—সব মিলিয়ে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ছোট-বড় সব বয়সের মানুষ এতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: নদীর পাড় থেকে উদ্ধার হওয়া লাশের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

এলাকাবাসীরা জানান, মেহেদী হাসান আর্জেন্টিনা দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। তার এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে। বাড়িটি ঘিরে এখন এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলাকার শিশু-কিশোররা এতে অনুপ্রাণিত হয়ে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠছে।

এ বিষয়ে মেহেদী হাসান বলেন, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। বিশেষ করে ফুটবল তারকা Lionel Messi-র প্রতি তার ভালোবাসা অনেক গভীর। “মেসির শেষ বিশ্বকাপ ভেবে তাকে উৎসর্গ করেই আমি এই কাজটি করেছি,”—বলেন তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে সাংবাদিকের বাসায় দূর্ধর্ষ চুরি

তিনি আরও জানান, এর আগেও ২০২২ সালে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে তিনি নিজের বাড়ি রং করার পাশাপাশি স্থানীয়দের মাঝে আর্জেন্টিনার জার্সি বিতরণ করেছিলেন। এবছরও প্রায় ৫০ হাজার টাকা খরচ করে জার্সি কিনে তা বিতরণ করেছেন।

মেহেদীর এই উদ্যোগ শুধু ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ নয়, বরং এটি পুরো এলাকায় বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তার এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

জয়পুরহাটে আর্জেন্টিনা দলকে ভালোবেসে বাড়ির আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ির রং করলেন মেহেদী হাসান নামের এক যুবক।

মেহেদী হাসানের এমন কান্ডে এখন পুরো এলাকায় চলছে উৎসবের আমেজ। ছোট বড় সব বয়সের মানুষ উৎসবে মেতেছেন। বাড়িটির রং দেখতে দূর দূরান্তে থেকে আসছে মানুষ। এলাকা বাসী বলেন,মেহেদী আর্জেন্টিার একজন ভক্ত তার বর্হিরপ্রকাশ পেয়েছে তার বাড়ির এই রং করে পুরো এলাকায় চলছে উৎসবের আমেজ তৈরী হয়েছে। এলাকার ছোটরা মেহেদীর এমন উদ্যোগে উৎসাহিত হয়ে খেলা ধুলার প্রতি ছুকছেন।

এবিষয়ে মেহেদী হাসান বলেন,আর্জেন্টিনা কে ভালোবেসে এবং মেসির শেষ  মেস তাই তাকে উৎসর্গ করে আমি এই কাজটা করেছি।এর আগে ২০২২ সালে আমার ২ লক্ষ টাকা খরচ করে বাড়িতে রং ও জার্সি কিনে উপহার দিয়েছেন।