ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের প্রাণহানি

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গায় মহানন্দা ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

তবে আহত আব্দুল কাদেরের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানান, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেনটি চুয়াডাঙ্গার দুধপাতিলা রেলক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন আরও একজন। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাউদ্দিন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা হয়নি।