সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ১:৪১ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই দিনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড

তবে তাকে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এছাড়া সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এদিকে, প্রশাসনিক অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ১৭ বছরের নিপীড়নের পরও দল আগলে রাখা নেতাকে শোকজ