গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে স্কুল শিক্ষার্থীরা
রংপুরের গঙ্গাচড়া উপজেলা আলমবিদিতর ইউনিয়ন। গঙ্গাচড়া উপজেলায় শিক্ষার মানের দিক থেকে সয়ড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালো হলেও সীমানা প্রাচীরের অভাবে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়টির সাথেই রয়েছে পাকা রাস্তা ও কাজী ফার্ম। ওই রাস্তায় নেই কোন গতিরোধক ব্যবস্থা। ফলে বিদ্যালয় মাঠেও শিক্ষার্থীদের থাকতে হয় ঝুঁকিপূর্ণ পরিবেশে।
১৮৮৬ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, সেই থেকে এখন পর্যন্ত বিদ্যালয়টির দুই পাশে সীমানা প্রাচীর নির্মিত হয়নি। শিক্ষার মানের দিক থেকেও বিদ্যালয়টি রয়েছে উপজেলার ভালো স্থানে।
আরও পড়ুন: কমছে তিস্তার পানি, কেটেছে বন্যার শঙ্কা
সীমানা প্রাচীর হলেই শিক্ষার্থীরা নিরাপদ থাকবে বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হাজ্বী লাল মোঃ আখেরুজ্জামান
জানান আমার দাদা মরহুম তছির উদ্দিন সরকার সয়ড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন ৯৯ শতক জমি অত্র বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি দলিল করি দিয়া বিদ্যালয় স্থাপিত করেন, পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে, আলোকিত সুশিক্ষায় শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই রাজশাহী স্টোর
আমার দাদার মৃত্যুর পর, আমার বাবা এ কে এম সোলায়মান হক দির্ঘ দিন যাবৎ দাতা সদস্য হিসেবে দ্বায়িত্বে ছিলেন।
অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সয়ড়াবাড়ী বিদ্যাঞ্জলী কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা কাজী সেলিম রহমান জানান, মাঠে অ্যাসেম্বেলি ও খেলার সময় হঠাৎ করেই ট্রাক , কভার ভ্যান,অটোরিক্সা,মোটর সাইকেল, বাই-সাইকেলসহ বিভিন্ন যানবাহন মাঠের মাঝ দিয়ে সোজাসুজি কাজী ফার্মে ঢোকে। তাই বিদ্যালয় মাঠে সর্বদাই শিক্ষার্থীদের থাকতে হয় ঝুঁকিতে। গতকাল বুধবার (২৪ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সহপাঠীদের সঙ্গে মাঠে খেলাধুলা করেন। খেলাধুলা করা অবস্থায় প্রায় ট্রাক, কভার ভ্যান,অটোরিকশা ও মোটরসাইকেল ঢুকে পড়ে। মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তা, পশ্চিম পাশে কাজী ফার্ম, পূর্ব পাশে কাঁচা রাস্তা থাকায় এসব যানবাহন হুট করে ঢুকে পড়ে,খেলাধুলার জন্য নিরাপদ মাঠ নয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দিলজাহান আক্তার জানান, মাঠে খেলাধুলার পাশাপাশি সড়ক পারাপার হতে আমাদের অনেক ভয় লাগে। মাঝে-মধ্যে দুর্ঘটনাও ঘটে থাকে। আমাদের বিদ্যালয়ে যেমন সীমানা প্রাচীর প্রয়োজন, তেমনি রাস্তায় স্পিড ব্রেকার দেওয়ারও জোর দাবি করছি। সয়ড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারজুকুল হাসান জানান, বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের পিটি করানো অবস্থায় হুটহাট করে ট্রাক, কভার ভ্যান, মোটরসাইকেল ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ঢুকে কাজী ফার্মে । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যালয়টির সীমানা প্রাচীর দেওয়া খুব জরুরি। সীমানা প্রাচীর হলেই আমাদের ছাত্র-ছাত্রীরা মাঠে নিরাপদে খেলাধুলা করতে পারবে। যা বিদ্যালয়টির শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিতে সহায়ক হবে।





