এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী
গাজীপুরের কাপাসিয়ার ৮০ জন শিক্ষার্থীকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে গেলেন এমপি সালাহউদ্দিন আইউবী।
শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গাজীপুরের কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের ৮০ জন শিক্ষার্থীকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে যান গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। নতুন প্রজন্মকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া এবং তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের চেতনা জাগ্রত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
শিক্ষার্থীরা এ শিক্ষাসফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে এবং এমন সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার





