রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ গ্রেফতার ২

Sanchoy Biswas
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্রেফতার অপর ব্যক্তি হলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

রোববার (৫ জুলাই) দুপুর প্রায় ২টা ২৫ মিনিটে রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকার কসমস রেস্টুরেন্ট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার একটি বিশেষ টিম তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর দুজনকে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। সে মামলার ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।