নরসিংদীতে পুলিশের জালে শীর্ষ সন্ত্রাসী

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, মাদক সহ একাধিক  মামলার আসামীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩০) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

গ্রেফতারকৃত সন্ত্রাসী সাখাওয়াত হোসেন (৩৫) ওরফে মিলিটারীর পুত সাখাওয়াত। সে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজ মিয়া ওরফে মিলিটারী সিরাজের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় হত্যা, মাদক সহ মোট ১১টি মামলা রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ১ টায় গোপান সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. সোহরাব হোসনের নেতৃত্বের পুলিশের একটি দল উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী সাখাওয়াত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে দৌড়ে ঝাপটে ধরে ফেলেন এবং গ্রেফতার করেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক

উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত সাখায়াত নরসিংদীর বিভিন্ন থানার হত্যা, মাদক, নারী নির্যাতন সহ ১১টি মামলার আসামী। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে মাদক বিক্রি করে আসছিল।

স্থানীয় এলাকাবাসী বলেন, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। সে এলাকায় রাম রাজত্ব করত। তার বিরুদ্ধে কথা বললেই সে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন করত। ফলে ভয়ে তার বিরুদ্ধে কেও কথা বলতে সাহস পেত না। তার গ্রেফতারের খবর শুনে স্থানীয় এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।