নরসিংদীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৪:৪৮ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদীতে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কলেজের হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মাছরাঙা টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আল আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যের পর মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থে কাজ করে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে মাছরাঙা টেলিভিশনের পথচলার স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. আওয়াল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, আইসিটি শাখা) খালিদ হোসেন শিমুল এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ। সভাপতিত্ব করেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং সঞ্চালনায় ছিলেন মোতাহার হোসেন। এ সময় অতিথিরা মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর