ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার লেলাং শাহনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নিহত কৃষি শ্রমিক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কৃষি শ্রমিক একটি কৃষিজমিতে কাজ করার সময় জমির ওপর দিয়ে ঝুলে থাকা বা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি নেত্রকোনায় হওয়ায় আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





