গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৩৫ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অভিযানে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার মামুন অর রশিদ (৩০)।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ওসি (তদন্ত) জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দিয়ে বাণিজ্য করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় ভাড়া নেওয়া একটি বাসায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জামসহ দুই নারী ও দুই পুরুষকে হাতেনাতে আটক করা হয়। তবে এ সময় একজন পালিয়ে যান।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতকসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার করা আলামতগুলো পরীক্ষা করে মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।