কুলাউড়ায় জামায়াতের গণমিছিল
মৌলভীবাজারের কুলাউড়ায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিশাল গণমিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা। শনিবার বিকেলে কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে দক্ষিণবাজারে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তস্নাত ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। অবিলম্বে জুলাই গণহত্যায় জড়িত খুনি হাসিনা ও তার দোসরদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে জনগণের কাঙ্ক্ষিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান তিনি।
আরও পড়ুন: টং দোকানে এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ, এক বস্তা খাতা জব্দ
উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান এবং ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





