কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিমুল রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সারমিন ফারহানা জেরিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

আরও পড়ুন: গাজীপুর সদর উপজেলায় জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষিকা শামছুন্নাহার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জামানওয়ারা বেগম, স্মৃতি রানী দেব রায়, সালাউদ্দিন আহম্মদ প্রমুখ।

বক্তারা শিশুর প্রথম খাবার হিসেবে শালদুধের গুরুত্ব তুলে ধরে শিশুদের টেকসই পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে মাতৃদুগ্ধ পানের সচেতনতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।

আরও পড়ুন: অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতে পারলে অন্যান্য জেলাও রক্ষা পাবে

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন এলাকায় মায়েদের নিয়ে মাতৃদুগ্ধের উপকারিতা নিয়ে সমাবেশ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পুষ্টি কর্মকর্তা এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।