কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মো. আবু তালিব, জমসেদ আলী রিজভী, তাহির মিয়া, সামসুল ইসলাম খান, বাবুল চন্দ্র দাস, নিবারণ দেবনাথ, রাজিব বারই, স্মৃতি রানী দাস, সিপা বেগম, রুজিনা বেগম প্রমুখ।
আরও পড়ুন: কেবল অবকাঠামো নয়, পাহাড়ে মানবসম্পদ উন্নয়নই আসল: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া ও মীরা শর্মা শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
আরও পড়ুন: বগুড়া পাসপোর্ট অফিসে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
বক্তারা আরও বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও বেগবান ও কার্যকর করা সম্ভব।





