গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৬ আগস্ট বুধবার বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটেছে। নিহত আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

সূত্র জানায়, বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে সাঁতার কাটার সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে ইস্কাফ সিরাপসহ আটক ২

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে কিশোর আসিফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান