কুলাউড়ায় শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. দুধু মিয়াকে আহবায়ক ও রাজু আহমেদ ফজলু, সুমেল আহমদ তমই, সুয়াবুর আহমদ ও মোঃ আসুক মিয়াকে যুগ্ন আহ্বায়ক করে শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে সম্প্রতি উপজেলা শ্রমিক দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে ব্যাপক জনসমাগম





