গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী রোববার বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করবে জোটটি।

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার এখনো হয়নি। গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে এসব বিষয় সামনে রেখে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।

তিনি বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা প্রয়োজন। এসব ঘটনার শিকার পরিবারগুলোর দাবির প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।