ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে

নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে ব্যাপক জনসমাগম

Sadek Ali
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পালন উপলক্ষে নান্দাইল উপজেলা  ও পৌর বিএনপির আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নেতৃত্বে ঐতিহাসিক এক বিশাল আনন্দ র‌্যালীটি জনসমুদ্রের পরিণত হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর বিএনপির সকল ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ মঙ্গলবার দুপুর থেকে খণ্ড খন্ড মিছিল সহকারে নান্দাইল সরকারী শহিদ স্মৃতি কলেজ মাঠে বাদ্যযন্ত্র ও লাঠি খেলা নিয়ে আনন্দ উল্লাসে যোগদান করেন।

বিকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে এক বিশাল আনন্দ র‌্যালী সহকারে উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে র‌্যালীটি শেষ হলে নেতাকর্মী ও সাধারণ জনগনের উপস্থিতিতে জনসমুদ্রে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

আরও পড়ুন: শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসময় প্রতিমন্ত্রী বলেন, পচাত্তরের পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কেবল একটি দলের জন্মদিন নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ন অধ্যায়কে ফিরে দেখারও উপলক্ষ।