বাবা মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন শাহ্ শামসুল ইসলাম
হাওরের জেলা সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মো. রুবেল আহমদের পিতা শাহ্ শামসুল ইসলাম বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি, স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনি, আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।
সামসুল ইসলাম শহরের তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। মরহুম সামসুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হোসেনপুর (সাহেব বাড়ি) গ্রামের মৃত শাহ্ এখলাছ মিয়ার জ্যৈষ্ঠ ছেলে।মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, শামসুল ইসলাম একজন সজ্জন এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে সুনামগঞ্জ জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় সুপরিচিত ছিলেন।
আরও পড়ুন: মাত্র ৯ বছরেই ফাতিমার বিজয়যাত্রা
গত ২৩ আগস্ট রবিবার বিকেলে ৩ টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
সোমবার বাদ জোহর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজার নামায অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে তিনটায় মরহুমের গ্রামের বাড়ির মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে, হযরত মিলন শাহ্ (রঃ) মাজারের পাশে তার পারিবারিক কবরস্থানে, বাবা মায়ের কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
আরও পড়ুন: মানবিক রাজনীতির অনন্ত দিশারী তারেক রহমান
সামসুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে জেলাসদরসহ অন্য জেলার গুণীজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন তাকে এক নজর দেখতে এবং শেষ বিদায় জানাতে ছুটে আসেন হাওরের জেলা সুনামগঞ্জে।
জানার নামাজে সুনামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী গণমাধ্যমকর্মী, সিলেট বিভাগের বরেণ্য সংগীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।





