জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

Sanchoy Biswas
মো. মনিরুজ্জামান মনির, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে বোনকে কোদালের গোড়া দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত বিলকিস বেগম ৭ দিন থাকার পর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।

মামলার বিবরণ ও নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী বিলকিস বানু পৈত্রিক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদ দেখতে যান।

আরও পড়ুন: কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আ.লীগের ৫৮ নেতাকর্মী গ্রেপ্তার

এ সময় তার তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী সেখানে বাধা প্রদান করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিলকিসের অপর দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিসের মাথায় উপর্যুপরি আঘাত করেন।

স্থানীয়রা আহত বিলকিস বানুকে প্রথমে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বগুড়ার টিএমএসএস হাসপাতালে। সেখানে প্রায় ৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার ভোর রাতে সেখানে মারা যান তিনি।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা করেন। নিহতের মরদেহ জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান।