নদীতে পড়ে যাওয়া টমটমের সিট তুলতে গিয়ে চালক নিখোঁজ

Sadek Ali
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে টমটম ঘুরাতে গিয়ে ধলই নদীতে পড়ে গিয়ে টমটমের বসার সিট ভেসে গেলে সেই সিট পানি থেকে তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন পিতু এরিক (৪২) নামের এক টমটম চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে পৌরসভাধীন দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী আনতে যান পিতু । সেখানে গিয়ে নদীর বাধে টমটম ঘুরাতে গিয়ে অসাবধানতাবসত টমটমটি পেছন দিকে নদীতে চলে যায়। এসময় টমটম থেকে পিতু নিরাপদে বেড়িয়ে যান। কিন্তু টমটমটি নদী পড়ে গিয়ে টমটমের সিট ভেসে যায় নদীর পানিতে, আর সেই সিট টি আনতে নদীতে ঝাঁপ দেন চালক পিতু। সাতার না জানা পিতু মুহূর্তেই পানিতে তলিয়ে যেতে দেখে ঐ পথে যাওয়া স্কুল শিক্ষার্থী আশরাফুল, সে তাকে বাচাঁতে চেষ্টা করে, কিন্তু পানির স্রোতে মুহূর্তের মধ্যে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুন: ফটিকছড়িতে ডেবিট ইমনের দুই সহযোগী টেস্টার মোবারক ও ডাবা হারুন গ্রেফতার

নিখোঁজ হওয়া টমটম চালক পিতু এরিক কমলগঞ্জ সদর ইউনিয়নের বটতল গ্রামের টমাস এরিকের ছেলে।

নিখোঁজ টমটম চালক পিতু এরিকের বড় ভাই বাপ্পি এরিক বলেন, আমি সকালে আমার কর্মস্থলে কাজে চলে গেলে আমার স্ত্রী সিলবিয়ার কাছে ছোট ভাইয়ের ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর যায়, আমি আমার স্ত্রীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি।

আরও পড়ুন: জামালপুরে বজ্রপাতে পল্লি চিকিৎসক নিহত

এদিকে নিখোঁজ হওয়া চালককে উদ্ধার করতে এলাকার লোকজন ধলাই নদীতে নেমে খোঁজ চালিয়ে যাচ্ছেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফয়েজ আহমেদ জানান, আমরা সিলেটের আলমপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছি টিম আসলে উদ্ধার অভিযান চালানো হবে।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।