হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌ-ভ্রমণ

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করতে হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌ-ভ্রমণের আয়োজন করা হয়েছে।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হরিরামপুরের আন্ধারমানিক পদ্মা নদী থেকে পদ্মা সেতু অভিমুখে এ নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হবে।  এ আয়োজনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও পড়ুন: নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ষষ্ঠ স্ত্রী

নৌ-ভ্রমণে নদীর নির্মল বাতাস ও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে গল্প, আড্ডা, কবিতা ও গানে আনন্দমুখর সময় কাটানো হয়েছে । ভ্রমণের অন্যতম আকর্ষণ বাংলাদেশের গর্ব পদ্মা সেতু, যা নদীপথ থেকে কাছ থেকে উপভোগ করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ মীরসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা এ আয়োজনে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বালিপাড়া ব্রিজে অবৈধ টোল আদায় বন্ধ

এছাড়া দপ্তর সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম অপু, সদস্য সৌরভ সাহা, আবুল হাসনাত রাসেল, জহিরুল ইসলাম জুয়েলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা নৌ-ভ্রমণে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই নৌ-ভ্রমণ শুধু বিনোদনের আয়োজন নয়; বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করা, ব্যস্ততার মাঝে কিছুটা প্রশান্তি খুঁজে নেওয়া এবং সবাইকে নিয়ে সুন্দর স্মৃতি তৈরির একটি বিশেষ উদ্যোগ।

নদীর ঢেউয়ে ভেসে চলা আর পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে হরিরামপুর প্রেসক্লাবের সদস্যদের জন্য দিনটি হয়ে উঠেছে আনন্দময় ও স্মরণীয়—এমন প্রত্যাশা করেন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দগন।