মুন্সীগঞ্জে ফের ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি করেন, গ্রেপ্তার বিল্লালের বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কে তামিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: একাদশ শ্রেণির দুইশতাধিক শিক্ষার্থীকে বরণ করে নিল ন্যাশনাল আইডিয়াল কলেজ
জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বিল্লাল হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের মানিকপুরের ১০ তলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: শনিবার কুলাউড়ায় আসছেন ডাকসু ভিপি
পুলিশের তথ্যমতে, বিল্লালের বিরুদ্ধে পূর্বে ছয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।





