ডিএমপির প্রশাসন বিভাগে নতুন দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির প্রশাসন বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়।

আরও পড়ুন: লালবাগ ও মিরপুর বিভাগে নতুন ডিসি নিয়োগ

অফিস আদেশে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাঁর নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।

আদেশ অনুযায়ী, মোহাম্মদ রুহুল কবীর খান বর্তমানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: চাকরি থেকে পলায়নে ঢাকার সাবেক এসপিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত