হরিরামপুরে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা
নিহত আনিসা আক্তার উপজেলার চালা ইউনিয়নের সট্টি এলাকায় আনোয়ার হোসেনের মেয়ে। সে কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়ালেখা করতো।
নিহতের চাচা জাহিদুর রহমান জানান, নিহত আনিসার মা অসুস্থ্য হওয়ায় দুইদিন আগে কক্সবাজার মাদ্রাসা থেকে বাড়িতে আসে। এরপর বৃহস্পতিবার সকালে আনিসা তার ছোট ভাতিজা নিয়ে হাটতে হাটতে স্থানীয় সট্টি নতুন সেতুর কাছে যায়। তারপর সেখানে আড্ডার সময় হঠাৎ করে সেতুর নিচের পানিতে পড়ে যায়। পরে আনিসার সঙ্গে থাকা ভাতিজা দৌড়ি বাড়িতে গিয়ে পানিতে পড়ার খবর দেয়। খবর পেয়ে আনিসার পরিবারের সদস্য ও স্থানীয়রা ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রীতম দে তাকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন: সুরেশ্বরে পদ্মার ডান তীররক্ষা বাঁধে ফাটল ৫০ মিটার আতঙ্কে বসতি সরিয়ে নিচ্ছে নদী পাড়ের মানুষ।
এবিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এবিষয়ে হরিরামপুর থানায় একটি অপমৃত্যুর ডায়েরী করা হবে।





