সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১২

Shahrier Islam Pallab
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর অভিযান  সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ও সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: ‎কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

গ্রেপ্তারদের মধ্যে ১ জন ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি, ১ জন নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতা (সন্ত্রাসবিরোধী মামলা), ১ জন পুরোনো মামলার আসামি এবং ৯ জন মাদকসেবী। ​সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।