অভিনেত্রী মারিয়া শান্তের নতুন লুক

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন মারিয়া শান্ত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

নতুন লুকে ক্যামেরার সামনে মারিয়াকে দেখা গেছে বেশ সাবলীল ও প্রাণবন্ত ভঙ্গিতে। কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। তার স্বাভাবিক অভিব্যক্তি ও পরিপাটি উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

‘বুক পকেটের গল্প’ নাটকের মাধ্যমে আলোচনায় আসা মারিয়া শান্ত বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন। মডেলিংয়ের পর অভিনয়েই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। শুধু ছোটপর্দায় নয়, এ বছর ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক হয়েছে মারিয়ার। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র বেছে নিয়ে সিনেমাতেও নিয়মিত কাজ করতে চান তিনি।

বর্তমানে কাজের ক্ষেত্রে কিছুটা বাছবিচার করছেন এই অভিনেত্রী। ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে ধীরে ধীরে নিজের অভিনয়কে আরও পরিণত করাই তার লক্ষ্য।

আরও পড়ুন: মুক্তি পেল অনুপমের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’