শরীয়তপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপি'র সদস্যদের ব্রিফিং
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে বিভিন্ন পূজা মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আনসার ভিডিপি'র প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নড়িয়া উপজেলা আনসার ভিডিপি'র কার্যালয় চত্বরে শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম দুর্গাপূজা মন্ডপে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে প্যারেড ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি
ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি'র সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পূজামন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করারপাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করা আনসার বাহিনীর দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালনের নির্দেশনা দেওয়া হয় এবং আনসার সদস্যদের বাহিনীর নির্ধারিত পোশাক পরিধান করে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের নির্দেশনা দেন ।
আরও পড়ুন: গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২





