পদ্মা নদীতে যৌথ অভিযান: কারেন্ট জাল ও মাছ জব্দ, গ্রেফতার ১

Sadek Ali
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৫ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে দৌলতদিয়া নৌ পুলিশ এবং গোয়ালন্দ উপজেলা মৎস্য বিভাগ।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

​নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় শিশুদের মাঝে বিতরণ করা হয়।

​ইহা ছাড়াও পদ্মার 'বেতকা' পয়েন্ট থেকে ১ হাজার মিটার কারেন্ট জালসহ দুলাল সরদার (৫৫) নামের এক জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দুলাল সরদার পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালনগর গ্রামের মোঃ ইয়াদ আলী সরদারের ছেলে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়

​আটককৃত জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।