উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, চলছে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মণ্ডল, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলামসহ অন্যান্য বক্তা।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

এ ছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় উলিপুর রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।