সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওই পূজামণ্ডপে যান তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপে উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দার বাড়ির পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানামা গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ পূজামণ্ডপের ভক্তরা।

আরও পড়ুন: তুলির আঁচড়ে সাজছে রাজশাহী নগরী, চলছে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি

পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার পূজামণ্ডপ পরিদর্শনে এসেছেন। তিনি তখনো সেখানে অবস্থান করছিলেন। তবে তাঁর এই সফর ব্যক্তিগত নাকি সরকারি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

উপ-হাইকমিশনারের এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের মধ্যে আগ্রহ দেখা যায়।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার