হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত সুবোধ দাসের ছেলে প্রকাশ দাস (৩৩) এবং খালপাড় বয়ড়া গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে সুজন সরকার (৩২)।

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

পুলিশ সূত্রে জানা গেছে, প্রকাশ দাস হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অন্যদিকে, সুজন সরকার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাদের বিরুদ্ধে হরিরামপুর থানার এফআইআর নং-১০,৩০ অক্টোবর ২০২৪-এর একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম মুঠোফোনে জানান, ২০১৮ সালে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।