জিয়ার ঐতিহ্য: জাতীয়তাবাদ, নেতৃত্ব এবং জনগণের মনোনয়ন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কখনোই বোঝা যাবে না জিয়াউর রহমান, খালেদা জিয়া, এবং তারেক রহমান এর নেতৃত্ব ও ঐতিহ্যকে গুরুত্ব না দিয়ে। এই তিন নেতাই শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির জীবন্ত প্রতীক, যারা দেশের স্বপ্ন ও মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে একাত্ম।
স্বাধীনতার পাঁচ দশক পার হলেও, বাংলাদেশ এখনও গণতন্ত্র, শাসনব্যবস্থা, ন্যায় ও জাতীয় পরিচয়ের প্রতিফলনের সন্ধানে। এই চ্যালেঞ্জের মধ্যেই জিয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আন্দোলন প্রমাণ করেছে যে, আদর্শ, সাহস এবং প্রজ্ঞা একত্রিত হলে দেশ বদলে যায়।
আরও পড়ুন: তারুণ্যের ক্ষমতায়নেই বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ
জিয়াউর রহমান ছিলেন সেই নেতা, যিনি কেবল রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক, সাহসী ও জনকল্যাণমূলক নেতা। তিনিই বাংলাদেশের স্বাধীনতা ঘোষক এবং বাংলাদেশের সব কঠিন সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্থিতিশীল করতে পেরেছিলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চে রেখেছিলেন এবং জাতীয়তাবাদী আদর্শকে জীবন্ত রেখেছিলেন।
তাঁর সুদক্ষ নেতৃত্বের মূলমন্ত্র ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, যা সার্বভৌমত্ব, জাতীয় পরিচয় এবং আত্মনির্ভরতার প্রতিফলন। যখন দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল, জিয়ার নীতি-নির্দেশনা বেসরকারি উদ্যোগকে উৎসাহ দিয়েছে, জাতীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করেছে এবং জনগণকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।
আরও পড়ুন: ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ: বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ করার নতুন প্রস্তাব
দেশের গনমানুষের নিকট তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি একজন সৎ, দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী নেতা, যিনি দেশের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। সব’দা তিনি জনগণের হৃদয়ে অমর, একজন হিরো যিনি জাতির জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং যিনি কখনো ভুলে যাওয়া যাবে না।
শহীদ রাষ্ট্রপতির অকাল মৃত্যুর পর, বেগম খালেদা জিয়া দেশের কঠিন সময়ে সেই নেতৃত্বের লালিত ঐতিহ্যকে হাতে তুলে নিয়েছিলেন। সেই কঠিন সময়ে তিনি দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্পে এগিয়েছিলেন। তাঁর দৃঢ় প্রত্যয়ী নেতৃত্ব ১৯৯০-এর গণতান্ত্রিক আন্দোলন, যা শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, তাঁর নেতৃত্বেরই ফলাফল।
শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য সংগ্রাম করেছেন। তাঁর সুমহান নেতৃত্বে জাতীয়তাবাদী আদর্শ দেশব্যাপী শক্তি ও প্রাসঙ্গিকতা বজায় রেখেছে। দেশবাসীর কাছে তিনি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতীক, যিনি দেশের স্বপ্ন ও মানুষের আশা বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন।
আজকের দিনে, এই নেতৃত্বের পরবর্তী অধ্যায়টি প্রায়শই তারেক রহমান এর সঙ্গে যুক্ত। তিনি কেবল পূর্ববর্তী এই দুই সুমহান নেতাদের উত্তরাধিকার বহন করছেন না, বরং সেই ঐতিহ্যকে নতুন যুগে রূপ দেওয়ার সম্ভাবনাও বহন করছেন। দেশবাসীর বিশ্বাস , তাঁর সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ আধুনিক বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের উপর দেশবাসীর প্রত্যাশা ঐতিহাসিক এবং অন্তরঃনিহিত। তারা মনে করেন, তিনি জাতীয় সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য দায়িত্বশীল। তিনিই একমাত্র রক্তের উত্তরসূরী এবং তিনি যে ঐতিহ্য বহন করছেন, তা শুধু ইতিহাস নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের দিশারী।
এইভাবে, মহান জিয়ার ঐতিহ্য তিন ব্যক্তির কাহিনী নয়; এটি একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের ইতিহাস ও ভবিষ্যতের দিশা, যা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে শক্তিশালী করে।
আজকের বাংলাদেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখি। ১৮ কোটিরও বেশি মানুষ, ক্রমবর্ধমান অর্থনীতি এবং প্রযুক্তিগত অগ্রগতি ,এই সব সম্ভাবনার দেশ। তবে এগুলোর স্থায়ী শক্তি নিশ্চিত করতে হবে শক্তিশালী নেতৃত্ব, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে। এই প্রেক্ষাপটে, জাতীয়তাবাদী আন্দোলন এক অভিন্ন দিশারী, যা ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত।
রাজনৈতিক নেতৃত্ব কেবল ইতিহাসে নয়, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায়ও প্রমাণিত হয়। দেশবাসী বিশ্বাস করেন, জনাব তারেক রহমান এই দায়িত্ব পূরণে প্রস্তুত কারণ তিনি শুধু ঐতিহ্য বহন করছেন না, বরং জাতীয়তাবাদকে নতুন দিশায় রূপ দেওয়ার প্রতীক।
শেষ পর্যন্ত, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে কেবল শুধু নেতৃত্বের উপর নয়, দেশের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের উপরও। দেশপ্রেমিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী থাকতে হবে, রাজনৈতিক প্রতিযোগিতা গঠনমূলক হতে হবে, এবং জনগণকে তাদের অধিকার ও দায়িত্ব সচেতনভাবে বাস্তবায়ন করতে হবে।
যেমনটি দেখা যায়, বাংলাদেশের জনগণ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ ও সাহসিকতায় বিশ্বাস করে এবং নিজেদের মধ্যে ধারণ করে । সেই প্রত্যাশার আলোতে এখন তারেক রহমান দাঁড়িয়ে আছেন এবং যিনি কেবল উত্তরাধিকারী নন, তিনি বাংলাদেশের মানুষের আশা ও স্বপ্নের নয়া প্রতীক। সাহস, জ্ঞান, এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি জাতীয়তাবাদী আন্দোলনের ঐতিহ্যকে নতুন শক্তিশালী অধ্যায়ে রূপ দিতে সক্ষম।
“জিয়ার ঐতিহ্য ত্যাগে গড়া, দৃঢ়তায় টিকে আছে, এবং এখন বাংলাদেশের জনগণের আশা পূরণের জন্য নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছে।”





