বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: দুঃস্থদের চিকিৎসা ও অনুদান বিতরণ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি’র উদ্যোগে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন: ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

এতে সীমান্তবর্তী এলাকার ২৭৯ জন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান এবং মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করল আনসার-ভিডিপি, প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার

এসময় তিনি বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই ভিশন বাস্তবায়নে বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।