পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের ইন্তেকাল, অ্যাসোসিয়েশনের শোক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গভীর শোক ও বেদনার সাথে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন অবগত করছে যে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার), বিপি: ৭২৯৬০২৯১৯৬, যিনি ঢাকা সিএমএম কোর্টে কর্মরত ছিলেন, তিনি দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদী গ্রামের কৃতী সন্তান ছিলেন। কর্মজীবনে তিনি সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একটি অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও আদর্শ কর্মকর্তা হারিয়েছে—যা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

তিনি এক কন্যা—সিদরাতুল মুনতাহা (তৌশী), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্রী, এবং এক পুত্র—সাহাতা জারাব (ইশান), নটরডেম কলেজ হতে এইচএসসি উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী—রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ওসি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন—এই প্রার্থনা করা হচ্ছে।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করল আনসার-ভিডিপি, প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার