বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শ্রমজীবী মামুনের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৭ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।

পরে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

আরও পড়ুন: কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান জানান, কে বা কারা মামুনকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, “নিহত মামুন শ্রমজীবী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনো কাজের সূত্রে ওই মেসে গিয়েছিলেন। তিনি সেখানে থাকতেন না। ঘটনায় জড়িতদের শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে।”

আরও পড়ুন: ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ অথবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।