নরসিংদীতে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেফতার
নরসিংদীর পৌর শহর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম তথ্যটি নিশ্চিত করেন।
আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে তুলে নিয়ে হত্যা
গ্রেফতারকৃত ব্যক্তি সুমন আহমদ (২৫)। সে সিলেটের জকিগঞ্জ থানার পশ্চিম লোহার মহল এলাকার বাসিন্দা সামসুদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাটিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নরসিংদী প্লাজা শপিংমল এর সামনে একব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা কালে আটক করা হয়। একপর্যায়ে ওইব্যক্তির স্বীকারোক্তিতে তার দেহ তল্লাশি করে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্যাকেটের ভিতর থেকে ১৫০০ (পনের শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় তার চুরি করতে এসে শর্টসার্কিটে প্রাণ গেল চোরের
উপপরিদর্শক মোহাম্মদ হাবীব তৌহিদ বলেন, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নরসিংদী সহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে মাদক আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।





