প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবাসীদের অধিকার আদায়ে ও সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি (রোম), বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি (ঢাকা), বাংলাদেশ মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বাংলাদেশ মাইগ্র্যান্টস ফাউন্ডেশন (বিএমএফ) যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আরও পড়ুন: ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিনিময়

লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, “সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশে মেধা ও সততার মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। কারণ বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসী প্রতি বছর প্রায় ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। এই বিশাল জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা ও অধিকারের কথা সরাসরি সংসদে তুলে ধরার জন্য কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্য কোটাভিত্তিক সংরক্ষিত সংসদীয় আসন এখন সময়ের দাবি। আমরা রেমিট্যান্স দিচ্ছি, আমরা দেশের উন্নয়ন করছি, তাই রাষ্ট্রীয় নীতিনির্ধারণে আমাদের প্রতিনিধিত্ব থাকা আমাদের সাংবিধানিক অধিকার।”

সংবাদ সম্মেলনে যেসব দাবি উপস্থাপন করা হয়, সেগুলো হলো—

আরও পড়ুন: পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

১. প্রবাসীদের অধিকার রক্ষায় এবং সংসদে তাদের কণ্ঠস্বর পৌঁছাতে সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করা।

২. প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অভিজ্ঞ ও ত্যাগী পেশাদারদের সরাসরি কাজ করার সুযোগ প্রদান।

৩. ২০৩১ সালের মধ্যে ইউরোপে ১০ লাখ দক্ষ কর্মীর বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈপ্লবিক পরিবর্তন আনা।