রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
পবিত্র রমজান মাসের প্রথম জুমা আজ। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
শুক্রবার দুপুরে আজানের পরপরই দলে দলে মানুষ জুমার নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন। রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়া এ বরকতময় জুমায় অংশ নিতে নানা বয়সি ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকেই মসজিদমুখী হন।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
কানায় কানায় পূর্ণ মূল ভবন
বেলা সাড়ে ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদে জড়ো হতে থাকেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি মসজিদের চত্বর ও বাইরে অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
মুসল্লিরা জানান, রমজানের প্রতিটি জুমা জাতীয় মসজিদে আদায় করার চেষ্টা করেন তারা। প্রথম জুমা হওয়ায় উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদের সামনে ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
রমজানের প্রথম জুমায় ইবাদত-বন্দেগি ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে ধর্মীয় আবহে মুখর ছিল বায়তুল মোকাররম এলাকা।





