থানায় ঢুকে ডাকসু নেতা মুসাদ্দিকের ওপর হামলা, শাহবাগে উত্তেজনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আরেক নেতা এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি বিতরণে মোহাম্মদপুর থানা বিএনপি নেতৃবৃন্দ

এদিকে, ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে বিকেল থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে হামলার মুখে পড়ে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় থানার ভেতরে আরও উপস্থিত ছিলেন ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি।

আরও পড়ুন: কাফরুলে গার্মেন্টসে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলির ঘটনায় দুইজন গ্রেফতার

ঘটনার পর থানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।