স্বামীকে হত্যার পর স্ত্রীর ৯৯৯-এ ফোন
পারিবারিক কলহের জেরে ঢাকার রায়েরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী। হত্যার পর জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন সেই নারী।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিককে ১০ দিনের কারাদণ্ড
নিহত স্বামী মো. শামীম মিয়ার (৪০)বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কান্দিগাঁও এলাকায়।
মোহাম্মদপুর থানার এসআই আবুল বাশার জানান, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। সাদেক খান লেন এলাকার একটি বাসায় থাকতেন তারা।
আরও পড়ুন: পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে ভোর ৪টার দিকে শামীম ও তার স্ত্রী বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বানু তার স্বামীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।





