শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অবদান দেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ভবিষ্যতের শান্তিরক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ এবং প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং দায়িত্বশীলতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তিরক্ষা কার্যক্রমেও নতুন প্রযুক্তি ও আধুনিক কৌশলের ব্যবহার বাড়ানো প্রয়োজন। সে লক্ষ্যে ভবিষ্যতের মিশনগুলোকে আরও সক্ষম ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে।

আরও পড়ুন: ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিও সম্মান ও কৃতজ্ঞতা জানান।

আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে উল্লেখ করে তিনি বলেন, শান্তিরক্ষীদের ত্যাগ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।